IQNA

ভারতে ``সন্ত্রাস মোকাবেলায় মুসলমানদের ভূমিকা'' শীর্ষক বৈঠক

15:28 - December 21, 2008
সংবাদ: 1721149
ভারতের মুসলিম নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্যদিয়ে শুক্রবার নয়াদিল্লীতে ‘‘সন্ত্রাস মোকাবেলায় মুসলমানদের ভূমিকা’’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
Daily India এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলাম যে একটি শান্তিপূর্ণ ধর্ম এবং এই ধর্মে সহিংসতা বা সন্ত্রাসবাদের স্থান নেই সে বিষয়টি সবার কাছে স্পষ্টভাবে তুলে ধরতেই শুক্রবার নয়াদিল্লীতে সন্ত্রাস মোকাবেলায় মুসলমানদের ভূমিকা শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে ভারতের জামায়াতে ওলামায়ে হেন্দ এর নেতা মাহমূদ মাদানী মুম্বাইয়ের সাম্প্রতিক সন্ত্রাসী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে মুসলমানদের ব্যাপক উপস্থিতির প্রশংসা করে বলেন, এই সন্ত্রাসী পদক্ষেপের সাথে মুসলমানদের জড়িত থাকার যে অভিযোগ ওঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন । কারণ এই ঘটনার সাথে মুসলমানরা জড়িত থাকলে এর বিরুদ্ধে তারা কখনোই এত তীব্রভাবে প্রতিবাদ জানাতো না ।বৈঠকে অংশগ্রহণকারী ভারতের বিশিষ্ট্য অভিনেত্রী শাবানা আজমী বলেন, ইসলাম যে শান্তিপূর্ণ ধর্ম এবং এই ধর্মে যে সন্ত্রাসবাদের কোন স্থান নেই সে বিষয়টি আজ অবশ্যই বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। কারণ ইসলামের শত্রুরা সবসময় এই জাতিকে ধ্বংস করার জন্য তাদের গায়ে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের লেবেল এটে দেয়ার চেষ্টা করছে ।তাই শত্রুদের এসব ষড়যন্ত্রের ব্যাপারে মুসলমানদের সচেতন থাকতে হবে ।# 335785
captcha